জনতার পত্রিকা :
মাত্র ১৫ দিনের ব্যবধানে ৮ লক্ষ টাকা মিলল লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে । ২৬ অক্টোবর সোমবার বেলা পৌনে ১১টার দিকে সিলগালা খুলে মাজারের দুটি দানবা• খোলা হয় । লালন একাডেমি ভবনের চার তলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী গণনা শেষে পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা।
। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার ।
এর আগে, ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয় দানবা•ের টাকা। ওই দিন দান বা• থেকে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, ফকির লালন সাঁইয়ের দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানব• খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাতদিন পর দানবা• খুলে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। যা আজই নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জমা করা হবে।