কুষ্টিয়ার কথিত “প্রধানমন্ত্রী" এবং জামাত নেতা আমির হামজা দাবি করেছেন- তিনি হিসেব করে দেখেছেন ২ বছরে তিনি প্রায় ৩৬ মণ মায়ের দুধ পান করেছেন।
কিন্তু 'স্বঘোষিত প্রধানমন্ত্রী' আমির হামজার এই দাবিটা বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য কিনা আমি যাচাই করার চেষ্টা করেছি। কয়েকটা এআই টুলকে জিজ্ঞেস করেছিলাম- মানবশিশুর মাতৃদুগ্ধ পান করার গড় পরিমাণ নিয়ে কোন রিসার্চ আছে কিনা?
জানতে পারলাম- এই বিষয়ে বেশকিছু গবেষণা আছে। সেসব গবেষণায় উঠে এসেছে- মানবশিশু ২ বছর বয়স পর্যন্ত দৈনিক গড়ে ৬৭০ ml দুধ পান করে। এবং ১ম মাসে মানবশিশু গড়ে ৬২৪ mL/day, ৩ মাস বয়সে ৭৩৫ mL/day, ৬ মাসে ৭২৯ mL/day, ১২ মাস ৫৯৩ mL/day মাতৃদুগ্ধ পান করে। এটা একটা এভারেজ হিসেব।
কিন্তু আমির হামজা যে দাবি করেছেন- সে হিসেবে ২ বছরে ৩৬ মণ মিলাতে হলে দৈনিক একজন শিশুর ১.৯৭ লিটার মাতৃদুগ্ধ পান করতে হবে। যেটা গবেষণায় প্রাপ্ত গড় পরিমাণের প্রায় ৩ গুণ। সুতরাং বলা যায়- আমির হামজার দাবি একটা "জামাতি সত্য"৷ আর জামাতি সত্য মানেই ডাহা মিথ্যা কথা।