"কুষ্টিয়ার প্রধানমন্ত্রী"র ২ বছরে ৩৬ মণ মায়ের দুধ পান ?


কুষ্টিয়ার কথিত “প্রধানমন্ত্রী" এবং জামাত নেতা আমির হামজা দাবি করেছেন- তিনি হিসেব করে দেখেছেন ২ বছরে তিনি প্রায় ৩৬ মণ মায়ের দুধ পান করেছেন।
কিন্তু 'স্বঘোষিত প্রধানমন্ত্রী' আমির হামজার এই দাবিটা বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য কিনা আমি যাচাই করার চেষ্টা করেছি। কয়েকটা এআই টুলকে জিজ্ঞেস করেছিলাম- মানবশিশুর মাতৃদুগ্ধ পান করার গড় পরিমাণ নিয়ে কোন রিসার্চ আছে কিনা?
 
জানতে পারলাম- এই বিষয়ে বেশকিছু গবেষণা আছে। সেসব গবেষণায় উঠে এসেছে- মানবশিশু ২ বছর বয়স পর্যন্ত দৈনিক গড়ে ৬৭০ ml দুধ পান করে। এবং ১ম মাসে মানবশিশু গড়ে ৬২৪ mL/day, ৩ মাস বয়সে ৭৩৫ mL/day, ৬ মাসে ৭২৯ mL/day, ১২ মাস ৫৯৩ mL/day মাতৃদুগ্ধ পান করে। এটা একটা এভারেজ হিসেব।
কিন্তু আমির হামজা যে দাবি করেছেন- সে হিসেবে ২ বছরে ৩৬ মণ মিলাতে হলে দৈনিক একজন শিশুর ১.৯৭ লিটার মাতৃদুগ্ধ পান করতে হবে। যেটা গবেষণায় প্রাপ্ত গড় পরিমাণের প্রায় ৩ গুণ। সুতরাং বলা যায়- আমির হামজার দাবি একটা "জামাতি সত্য"৷ আর জামাতি সত্য মানেই ডাহা  মিথ্যা কথা।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।