logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:০১ পূর্বাহ্ন

পেশকার মেহেদী হাসানের বিরুদ্ধে ঘুষ দাবি ও অশালীন আচরণের অভিযোগ

প্রতিবেদন প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | সময়ঃ ১১:৩৪
  • সংবাদ পাঠকঃ ৩৫১৫ জন
photo

 

জনতার পত্রিকা : 

 

কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বেন্সসহকারী মেহেদী হাসানের  বিরুদ্ধে ঘুষ দাবি ও অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে ।  তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী আইনজীবী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মাধ্যমে সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতে অভিযোগ দাখিল  করেছেন । 

ভুক্তভোগী নারী আইনজীবী মোছা: রোশণী খাতুন তার দাখিল করা আবেদন পত্রে উল্লেখ করেন তিনি গত ৩/৯/২০২৩ সালে বারে যোগদান করেন  এবং সুনামে সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। 

 

গত ২৭/৭/২০২৬ ইং তারিখ তিনি যুগ্ম জজ ১ম আদালতের  পেশকার মেহেদী হাসানের  দপ্তরে যান এবং সেসন ৬৬০/২৬ নং মামলার কজ লিষ্টে তারিখ না পওয়ায় মামলার তারিখ জানতে চান। তখন অভিযুক্ত মেহেদী হাসান তার কাছে ঘুষ দাবি করেন । মেহেদী বলেন টাকা না দিলে আমি তারিখ দিতে পারবো না । নারী আইনজীবী মোছা: রোশণী খাতুন ঘুষ দিতে অস্বীকার করলে পেশকার মেহেদী হাসান ক্ষেপে যেয়ে তাকে অশালীন ও অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে বলে তুই আমার কাছে কখনো আসবি না। কেন আসবো না এ কথা বলায় মেহেদী হাসান বলেন তোকে দেখে নেব। আরো বলেন তোর লাইসেন্স বাতিল করে দেব। তুই আমার সামনে থেকে বেরিয়ে যা । মেহেদী হাসানের চিল্লাচিল্লিতে বেশ কয়েক জন ঘটনাস্থলে হাজির হন। 

 

এ ঘটনায় নারী আইনজীবী  মোছা: রোশণী খাতুনের মান –সম্মানের হানী ঘটে।  তিনি মেহেদী হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান। 

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে পেশকার মেহেদী হাসান ঘুষ ছাড়া কোন কাজ করেন না। সাধারণ আইনজীবীরাও তার শাস্তি দাবি করেছেন । 

এ দিকে এ ঘটনা্য় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল আলম স্বপন দুর্ণীতিবাজ মেহেদী  হাসানের বিরুদ্ধে যথাযথ শাস্তির জন্য সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের কাছে জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন