প্রতিবেদন প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, সময়ঃ ১১:৩৪
জনতার পত্রিকা :
কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বেন্সসহকারী মেহেদী হাসানের বিরুদ্ধে ঘুষ দাবি ও অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে । তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী আইনজীবী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মাধ্যমে সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতে অভিযোগ দাখিল করেছেন ।
ভুক্তভোগী নারী আইনজীবী মোছা: রোশণী খাতুন তার দাখিল করা আবেদন পত্রে উল্লেখ করেন তিনি গত ৩/৯/২০২৩ সালে বারে যোগদান করেন এবং সুনামে সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।
গত ২৭/৭/২০২৬ ইং তারিখ তিনি যুগ্ম জজ ১ম আদালতের পেশকার মেহেদী হাসানের দপ্তরে যান এবং সেসন ৬৬০/২৬ নং মামলার কজ লিষ্টে তারিখ না পওয়ায় মামলার তারিখ জানতে চান। তখন অভিযুক্ত মেহেদী হাসান তার কাছে ঘুষ দাবি করেন । মেহেদী বলেন টাকা না দিলে আমি তারিখ দিতে পারবো না । নারী আইনজীবী মোছা: রোশণী খাতুন ঘুষ দিতে অস্বীকার করলে পেশকার মেহেদী হাসান ক্ষেপে যেয়ে তাকে অশালীন ও অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে বলে তুই আমার কাছে কখনো আসবি না। কেন আসবো না এ কথা বলায় মেহেদী হাসান বলেন তোকে দেখে নেব। আরো বলেন তোর লাইসেন্স বাতিল করে দেব। তুই আমার সামনে থেকে বেরিয়ে যা । মেহেদী হাসানের চিল্লাচিল্লিতে বেশ কয়েক জন ঘটনাস্থলে হাজির হন।
এ ঘটনায় নারী আইনজীবী মোছা: রোশণী খাতুনের মান –সম্মানের হানী ঘটে। তিনি মেহেদী হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে পেশকার মেহেদী হাসান ঘুষ ছাড়া কোন কাজ করেন না। সাধারণ আইনজীবীরাও তার শাস্তি দাবি করেছেন ।
এ দিকে এ ঘটনা্য় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল আলম স্বপন দুর্ণীতিবাজ মেহেদী হাসানের বিরুদ্ধে যথাযথ শাস্তির জন্য সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের কাছে জোর দাবি জানিয়েছেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।