logo

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:২৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রেস ব্রিফিং

প্রতিবেদন প্রকাশ: ১৩ মে ২০২৬ | সময়ঃ ০৮:৩০
  • সংবাদ পাঠকঃ ৯৫০ জন
photo


কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম : 


কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে বুধবার (১৩ মে) সকাল ১১:৩০টায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, “করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারের আওতায় দেশব্যাপী ব্যাপক উন্নয়ন ও জন সম্পৃক্ততা মূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে সরকার ৫টি অধ্যায়ে ৫১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। যার মূল লক্ষ্য হলো—কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি।
ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের অন্যতম আলোচিত উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কৃষক কার্ডে কৃষিতে ডিজিটাল রূপান্তরদেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে চালু করা হয়েছে ‘কৃষক কার্ড’। এর মাধ্যমে কৃষকরা সহজে সার, বীজ, কৃষিঋণ, কৃষি বীমা ও আধুনিক প্রযুক্তি সহায়তা পাচ্ছেন। একইসঙ্গে জেলে, পশুপালক ও ক্ষুদ্র কৃষি উদ্যোক্তারাও বিভিন্ন ভর্তুকি ও প্রশিক্ষণ সুবিধা পাচ্ছেন।
কুষ্টিয়ায় খাল পুনঃখনন কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কুষ্টিয়া সদর, খোকসা, ভেড়ামারা ও মিরপুর উপজেলায় ইতোমধ্যে খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। এতে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।
স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানদুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বাস্তবমুখী ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি, প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণদের জন্য কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন ও স্টার্টআপ সহায়তার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে উদ্যোগ“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া জেলায় ইতোমধ্যে ১ হাজার ৫৪২ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন। এছাড়া সামাজিক সম্প্রীতি ও নৈতিকতা চর্চায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহায়তাধর্মীয় নেতাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও গির্জার ধর্মযাজকদের জন্য সম্মানীভাতা চালু করেছে সরকার। কুষ্টিয়ায় ইতোমধ্যে ১০৫ জন ইমাম ও মুয়াজ্জিন এবং ১২ জন পুরোহিত ও সেবায়েত এই সুবিধা পেয়েছেন।
গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমগত ১৮০ দিনে দেশব্যাপী ১,০২১টি উঠান বৈঠক, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র ও টিভিসি প্রদর্শনী, ৩ হাজার ২৪৮টি সড়ক প্রচার ও মাইকিং এবং ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগ একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গঠনের অংশ। উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও জনসম্পৃক্ততার মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন