৫০ কোটি টাকার ঘুষ অফার : এমপি আমির হামজার বিরুদ্ধে লিগ্যাল নোটীশ
প্রতিবেদন প্রকাশ:
০১ এপ্রিল ২০২৬ | সময়ঃ ০৭:১৮
সংবাদ পাঠকঃ ২৫০৮ জন
শামসুল আলম স্বপন,কুষ্টিয়া :
কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতিআমির হামজা কে ৫০ কোটিটাকা ঘুষের অফার কে বা কারা দিয়েছিলেন তাদের নাম জনসম্মুখেপ্রকাশ করারজন্য লিগ্যাল নোটীশ প্রেরণ করা হয়েছে । আগামী ৭কম দিবসের মধ্যে ঘুষ অফারকারীর নাম প্রকাশ না করলে নিয়মিত মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে ।
আজ ১ এপ্রিল বুধবার কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা হৃদয় হাসানরে পক্ষে লিগ্যাল নোটীশ প্রেরণ করেন কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ্ব আব্দুল মজিদ ।
লিগ্যালনোটীশে উল্লেখকরাহয়,বতর্মান সরকারেরমাননীয় প্রধানমন্ত্রীজনাবতারেকরহমান ঘুষ-দুর্ণীতিমুক্তসুন্দর বাংলাদেশগড়ারদৃঢ়প্রতিজ্ঞা নিয়েনিরলস কাজকরেযাচ্ছেন।কিন্তু আপনিএমপিনির্বাচিতহওয়ার পরবলেছেন সেবামুলকপ্রতিষ্ঠান কুষ্টিয়ামেডিকেল কলেজবন্ধরাখারশর্তে আপনাকেতিনদিনে৫০কোটিটাকাঘুষেরঅফারকরেছে।আপনিআরোবলেছেনকুষ্টিয়া লিখেদিলেও আপনারঅবস্থান থেকেসরানো যাবেনা।যাগত২৭/২/২৬তারিখেদৈনিক যুগান্তরও২৮/২/২৬তারিখে দৈনিক প্রথমআলোসহ বিভিন্নজাতীয় পত্রিকাওসামাজিকযোগযেোগ মাধ্যমেভাইরাল হয় ।আপনি জানেন শরীয়াহ আইন ও রাষ্ট্রীয় আইনে ঘুষদাতা ও গ্রহিতাউভয়ই অপরাধী । যারা আপনাকে ঘুষ প্রদান করতে চেয়েছেন তাদের নাম প্রকাশ না করে আপনি ভালো মানুষ সাজার জন্য ৫০ কোটি টাকা ঘুষ গ্রহন করেননি বলে প্রচার করেছেন । ঘুষের প্রস্তাবকারীকে আইনের হাতে তুলে না দেয়ার মানে অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয়ার শামিল। আমার মক্কেল গত ২৭/০৩/২৬ তারিখে তার ফেসবুক আইডি থেকে সংবাদটি দেখতে পেয়ে ঘুষ-দুর্ণীতি মুক্ত দেশ গঠনের লক্ষে আপনাকে লিগ্যাল নোটীশ প্রদান করা হলো। এই নোটীশ প্রাপ্তির ৭দিনের মধ্যে ঘুষ অফারকারীর নাম জনসুম্মুখে প্রকাশ করবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।