৫০ কোটি টাকার ঘুষ অফার : এমপি আমির হামজার বিরুদ্ধে লিগ্যাল নোটীশ


শামসুল আলম স্বপন,কুষ্টিয়া : 

 

কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি  আমির হামজা কে ৫০ কোটি  টাকা ঘুষের অফার কে বা কারা দিয়েছিলেন তাদের নাম জনসম্মুখে  প্রকাশ করার  জন্য লিগ্যাল নোটীশ প্রেরণ করা হয়েছে । আগামী ৭কম দিবসের মধ্যে ঘুষ অফারকারীর নাম প্রকাশ না করলে নিয়মিত মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে ।

 

আজ ১ এপ্রিল বুধবার কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা হৃদয় হাসানরে পক্ষে লিগ্যাল নোটীশ প্রেরণ করেন কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ্ব আব্দুল মজিদ । 

লিগ্যাল নোটীশে উল্লেখ করা হয়,বতর্মান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘুষ-দুর্ণীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনি এমপি নির্বাচিত হওয়ার পর বলেছেন সেবামুলক প্রতিষ্ঠান কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার শর্তে আপনাকে তিন দিনে ৫০ কোটি টাকা ঘুষের অফার করেছে  আপনি আরো বলেছেন কুষ্টিয়া লিখে দিলেও আপনার অবস্থান থেকে সরানো যাবে না।  যা গত ২৭//২৬ তারিখে দৈনিক যুগান্তর  ২৮//২৬ তারিখে দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় পত্রিকা  সামাজিক যোগযেোগ মাধ্যমে ভাইরাল হয় ।  আপনি জানেন শরীয়াহ আইন ও রাষ্ট্রীয় আইনে ঘুষদাতা ও গ্রহিতা  উভয়ই অপরাধী । যারা আপনাকে ঘুষ প্রদান করতে চেয়েছেন তাদের নাম প্রকাশ না করে আপনি ভালো মানুষ সাজার জন্য ৫০ কোটি টাকা ঘুষ গ্রহন করেননি বলে প্রচার করেছেন । ঘুষের প্রস্তাবকারীকে আইনের হাতে তুলে না দেয়ার মানে অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয়ার শামিল। আমার মক্কেল গত ২৭/০৩/২৬ তারিখে তার ফেসবুক আইডি থেকে সংবাদটি দেখতে পেয়ে ঘুষ-দুর্ণীতি মুক্ত দেশ গঠনের লক্ষে আপনাকে লিগ্যাল নোটীশ প্রদান করা হলো। এই নোটীশ প্রাপ্তির ৭দিনের মধ্যে ঘুষ অফারকারীর নাম জনসুম্মুখে প্রকাশ করবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।