প্রতিমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপি'র উদ্যোগে দিশা টাওয়ারে মতবিনিময় সভা


          

     প্রেস বিজ্ঞপ্তি-  : এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  বুধবার বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ও খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত এর কুষ্টিয়া আগমন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপি'র উদ্যোগে আগামীকাল সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া দিশা টাওয়ার অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলার বিএনপির বর্তমান ও সাবেক সংসদ সদস্যবৃন্দ, কুষ্টিয়া জেলার অন্তর্গত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ২০২৪ সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ, কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ ও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং  কুষ্টিয়া জেলার অন্তর্গত ১১ টি থানা ও পৌর শাখার সুপার ফাইভ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন (যুব, স্বেচ্ছাসেবক , কৃষক, ছাত্র ও মহিলাদল) এর জেলা শাখার সুপার ফাইভ কে যথা সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।


ধন্যবাদান্তে,
ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার 
সদস্য সচিব 
কুষ্টিয়া জেলা বিএনপি


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।