সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত


সাতক্ষীরা  প্রতিনিধি : 

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তরের হলরুমে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট এর এম‌আইপিএস প্রকল্পের খুলনা এরিয়া কো-অর্ডিনেটর রাজু জোবেদ, সাতক্ষীরা সদর পিস ফ্যাসালিটেটর গ্রুপ-পিএফজি’র অ্যাম্বাসেডর ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদর পিস ফ্যাসালিটেটর গ্রুপ-পিএফজি’র অ্যাম্বাসেডর  বিশিষ্ট নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের শতাধিক নারী প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সম্প্রতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।