সততার আড়ালে ডুমুরিয়া ইউএনওর শত কোটি টাকার ভয়াবহ দুর্নীতি


 
 
 খুলনা  অফিস : 
 
খুলনা ডুমুরিয়া  উপজেলার প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক বিশেষ খাল খনন প্রকল্প বাস্তবায়নে শত কোটি টাকার শুভঙ্করের ফাঁকি ও ভয়াবহ দুর্নীতির চিত্র সামনে এসেছে,খাল খনন না করে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করে কাজের নামে ভেলকি দেখিয়ে ‘সততার’ নাটক সাজানোর  অভিযোগ উঠেছে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকারের বিরুদ্ধে।
জেলা প্রশাসকের কড়া হস্তক্ষেপ প্রকল্পের ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে বাধ্য হলে ইউএনও এই অপকর্ম ঢাকতে সামাজিক মাধ্যমে ‘প্রশংসা পাওয়ার চক্রান্ত’ চালানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী তাদের দাবী 
পানি না সরিয়ে খালের তলার কাদা ভেকুদিয়ে তুলে আনা হয়েছে,২০২৫-২৬ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৭৩১ টাকা ব্যয়ে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ও সাহস ইউনিয়নের দুটি প্রধান খাল খননের কাজ শুরু হয়। তবে সরেজমিনে দেখা গেছে, খালের ১২-১৫ ফুট পানি নিষ্কাশন না করেই ভাসমান ভেকু (এক্সাভেটর) দিয়ে খালের নিচের কিছু কাদা তুলে পাড়ে রাখা হয়।
সামান্য বৃষ্টিতে কাঁদা মাটি আবার খালেই ভেসে গিয়ে আগের চেয়ে মারাত্মক জলাবদ্ধতার রূপ নিয়েছে। শ্রমিকের জন্য বরাদ্দকৃত ১ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা আত্মসাৎ করতেই ভেকু দিয়ে এমন আইওয়াশ বা জোড়াতালির কাজ করানো হয়েছে বলে স্থানীয়দের সরাসরি অভিযোগ।
 সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিনাক্ষী বর্মণ সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে কাজের চূড়ান্ত অনিয়ম দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি নকশা অনুযায়ী খালের পানি পুরোপুরি নিষ্কাশন করে পুনর্খননের কড়া নির্দেশ দিলে । ইউএনও তা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হন। সাহস ইউনিয়নের বাগদারি ইউপি সদস্য ইয়াসিন আরাফাত ও ডুমুরিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক খান জিয়াউর রহমান বলেন যে ফেসবুকে দেখা যায় ডুমুরিয়া উপজেলার ইউএনও সবিতা সরকার সততার জুয়ারে ভাসছে যে ডুমুরিয়া উপজেলার দুইটি ইউনিয়ানের সরকারি বরাদ্দ খাল খননের বেঁচে যাওয়া টাকা সততার শহীদ সরকারি কোষাগারে ফেরত দিয়েছে আসলে এটা সম্পন্ন একটা প্রতারণার নাটক সাজানো । এলাকাবাসীর স্পষ্ট দাবি ডুমুরিয়া উপজেলার ইউএনও সবিতা সরকারের প্রতারণা ও খাল খনন  সিন্ডিকেটের দুর্নীতির মুখোশ উন্মোচন করার জন্য দ্রুত বিভাগীয় তদন্ত দাবি জানিয়ে এ সকল দুর্নীতিবাজ কর্মকর্তার কঠোরতম শাস্তির আও তায় আনা হোক বলে দাবি জানিয়েছে সচেতন মহল ও ভুক্তভোগীএলাকাবাসী । এ ব্যাপারে ইউএনও’র বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।