বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত




শামসুল আলম স্বপন, কুষ্টিয়া : 

 

কুষ্টিয়া রাইফেল ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো খুলনা্ বিভাগীয় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সমাবেশ-২০২৬। গত ২২ আগষ্ট বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক কাজী নাজীর আহমেদ মুন্নু । বিশেষ অতিথি ছিলেন খাজা নাসির উদ্দিন শান্তি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি লুৎফর রহমান । তিনি  বলেন, আমরা সরকারের সকল বিধি বিধান মেনে ভ্যাট ট্যাক্স দিয়ে ভাটা চালায় । তার পরও আমাদের ব্যবসা পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করা হয় । আমরা যদি ইট উৎপাদন না করি তা হলে সরকারের উন্নয়ন থেমে যাবে।

তিনি বলেন বাংলাদেশে প্রায় ৮ হাজার ইট ভাটায় কয়েক লক্ষ গরীব মানুষ শ্রম দিয়ে টাকা রোজগার করে । যদি ভাটা না চলে বেকার সমস্যার সৃষ্টি হবে। সমাজে বেড়ে যাবে চুরি ,ডাকাতি, ছিনতাই। তিনি ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনাকারীদের সর্তক করে বলেন, আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে আমাদের বাধ্য করবেন না। তিনি সকল ভাটা মালিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । 

প্রধান অতিথির বক্তবে কাজী নাজীর আহমেদ মুন্নু বলেন, সারা বাংলাদেশে ইটভাটা মালিকদের সংগঠিত হতে হবে। আমরা আর দাদাল নেতৃত্ব চাই না। আজকের এই সমাবেশ থেকে বিকল্প কমিটি গঠন করে ইটভাটা মালিকদের রক্ষায় সরকারের সাথে বোঝাপড়া করতে হবে। তিনি বলেন কোন জেলায় ভাটার বিরুদ্ধে অভিযান চালালে সারা দেশ থেকে এক যোগে আন্দো্লনে ঝাপিয়ে পড়তে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে খাজা নাসির উদ্দিন শান্তি বলেন, প্রতি জেলায় শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে ডিসি, পরিবেশ অদিপ্তরসহ সংশ্লিষ্ট সকলের সাথে ইটভাটার সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান করতে হবে। তিনি বলেন আন্দোলনের কোন বিকল্পা নেই। ইটভাটায় অভিযান পরিচালনা বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সাদরুল ইসলাম বলেন, দালালদের বাধ দিয়ে সা্রা দেশ থেকে যোগ্যদের নিয়ে শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করতে হবে। তিনি বলেন দালাল নেতারা সুযোগ সুবিধার কথা বলে ভাটা মালিকদের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু কোন উপকার করতে পারেনি। তাদের দুর্বল নেতৃত্বের কারণে ক্ষতি গ্রস্থ হয়েছে ভাটার মালিকরা। 


তিনি ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় গঠনের প্রস্তাব দেন। তাতে উপস্থিত সকল সদস্য করোতালি দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ইট ভাটা মালিক,শাহজাহান আলী, মোতালেব হোসেন, শাহাদত হোসেন, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, অধ্যক্ষ আজিজুল হক, মোজাম্মেল হোসেন, সেলিম রেজা বা্বুল, আসদুর রহমান খান রাকিব,কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক মো: শাহীন উদ্দিন প্রমুখ। 

আলোচনা্ শেষে রাজশাহীর সাদরুল ইসলামকে আহ্বায়ক ও আসদুর রহমান খান রাকিবকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। 

সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন জিয়ারুল ইসলাম জিয়া । 

শেষে অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশ করেন লালন সঙ্গীত শিল্পাীরা। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।