দুই ভাইয়ের বিয়ে এক নারীর সাথে ,


ফরিদপুর প্রতিনিধি : একই নারীকে দুই ভাইয়ের বিয়ে করা নিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার ভেতরে মারামারি হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

 

এক নারীকে বিয়ে করা দুই ভাই হলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইকরাম শেখ ও তার ছোট ভাই কৃষক আব্দুল্লাহ শেখ। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বড় ভাই ইকরাম শেখ দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকা অবস্থায় পারিবারিকভাবে মোবাইল ফোনে এক বছর আগে পার্শ্ববর্তী সোনাখলা গ্রামের পূর্ণিমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আব্দুল্লাহ তার ভাবিকে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে নেওয়া-আনা করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

 

এদিকে, গত কয়েক মাস আগে ইকরাম শেখ মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি এসে পূর্ণিমার সঙ্গে সংসার করা শুরু করেন। তবে সম্প্রতি আব্দুল্লাহ ও পূর্ণিমা পালিয়ে বিয়ে করেন। 

ইকরামসহ পরিবারের লোকজন আজ দুপুরে আব্দুল্লাহ ও পূর্ণিমাকে উদ্ধার করে বাড়িতে রওনা হন। ভাঙ্গায় থানার সামনে পৌঁছালে রাগে পরিবারের লোকজন পূর্ণিমা ও আব্দুল্লাহকে একত্র দেখে মারধর শুরু করেন। পূর্ণিমা তখন দৌড়ে থানার ভেতর আশ্রয় নেন। পরে সেখানেও তুমুল মারামারি হয়। পুলিশ মারামারি ঠেকালেও ততক্ষণে আব্দুল্লাহ ও পূর্ণিমাসহ পাঁচজন আহত হন। পরে আব্দুল্লাহকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পূর্ণমাকে তার বাবা-মায়ের কাছে সোপর্দ করা হয়েছে।

পূর্ণিমা বলেন, আব্দুল্লার সঙ্গে তার বিয়ে হয়েছে। তিনিই তার স্বামী বলে দাবি করেন।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এক ভাইয়ের স্ত্রী ছোট ভাই বিয়ে করেছে- আমার থানার গেটের সামনে সে বিষয়টি নিয়ে তারা হাতাহাতি করেছে বলে শুনেছি। একজন পালিয়ে থানার ভেতর ঢুকে পড়লে উৎসুক জনতাও ভেতরে প্রবেশ করে তখন অভিভাবকরা তাদের নিয়ে গিয়েছে। আমরা থানার ভেতরে অন্য কাজে ব্যস্ত ছিলাম। পরের তারা তারা চলে গেছে। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই।’ 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।