কুষ্টিয়া জেলা পরিষদে অসহায় দুস্থদের মাঝে চেক বিতরণ


জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে জেলার বিভিন্ন স্থানের অসহায় মানুষের হাতে চেক প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মু'ক্তিযো'দ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাংবাদিক নুরুন্নবী বাবুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থ হতে গরীব দুঃস্থ অসহায় ৫৬ জন মানুষের মাঝে চিকিৎসা ও শিক্ষার জন্য আর্থিক অনুদানের মোট ৪,০২,০০০/- (চার লক্ষ দুই হাজার টাকা) চেক প্রদান করা হয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।