খুলনায় আঞ্চলিক পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত


 
 
নিজস্ব প্রতিবেদক : 
 
সংঘাত নয়, শাম্তি ও সম্প্রীতি এবং স্থায়ীত্বশীল শান্তি প্রতিষ্ঠায় খুলনায় বহু-অংশীজনের সমন্বয়ে আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।   
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও সভাপতিত্ব করেন, পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) এর সমন্বয়কারী ও খুলনার রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। 
সম্মানিত অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামী ফাউন্ডেশন খুলনার উপ-পরিচালক মো. আব্দুল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাটের সমন্বয়কারী এস কে এ হাসিব, শরণখোলা এজিএম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, চার্চ অব বাংলাদেশ সিনিয়র পুরোহিত রেভারেন্ড ফিলিপ বিশ্বাস, সাতক্ষীরা জেলার পুরোহিত সমিতির সভাপতি সঞ্জয় চক্রবর্তী, এম.আই.পি.এস প্রকল্পের জেন্ডার এন্ড ইয়ূথ এক্সপার্ট শারমিন সুলতানা (লাবণ্য)। 
আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আলোচ্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এস এম রাজু জবেদ। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, "জাতি, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা এক এবং অভিন্য। বক্তারা আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে হবে। স্টেক হোল্ডাররা আমাদের সমাজের  গুরুত্বপূর্ণ মানুষ। হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে আমাদের  মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে।'
 
সাতক্ষীরা জেলার সুজনের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পিএফজি'র অ্যাম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জলের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন দি হাঙ্গার প্রজেক্টের মোড়েগঞ্জের ফারুক হোসেন সামাদ, রূপসা উপজেলার আনোয়ার হোসেন খান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বাগেরহাট জেলার হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, শরণখোলা উপজেলার মুসা সাইফী, বাগেরগাট জেলার এমদাদুল হক, রাজাপুর উপজেলার মোঃ আল-আমিন সাজু, মোংলা উপজেলার দুলালী সরদার, বটিয়াঘাটা উপজেলার বন্দনা রায় ও সাতক্ষীরা জেলার ফরিদা আক্তার বিউটি। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আবু তাহের। এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লখ্য, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যাত্রা শুরু হয়। দেশের ২৭টি জেলা এবং ৮০টি উপজেলায় দি প্রজেক্টের কার্যক্রম চলছে। এর মধ্যে খুলনার চলমান প্রকল্পের মধ্যে ১১টি উপজেলার সদস্যগণ সংলাপে উপস্থিত ছিলেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।