গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫


গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জের বৌলতলী নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। এ ছাড়া আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।