লুবাবা ক্ষমা চাইলেন আল্লাহর কাছে


বিনোদন ডেক্স : 

 

জীবনের আরও একটি বছর পার হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। গতকাল রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন বরকতময় করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়- এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’

তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তার অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।

 

লুবাবা আরও প্রার্থনা করেন, জীবনের অবশিষ্ট সময় যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাটাতে পারেন। একই সঙ্গে নিজের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন তিনি।

নিজের জন্য সবার দোয়ার গুরুত্ব তুলে ধরে এই শিশুশিল্পী লিখেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’

সবশেষ আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি ও জীবনে বরকতের প্রার্থনা করেন লুবাবা। তিনি লিখেন, ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।