জামায়াতের নেতা-কর্মীরা সমাজ নষ্ট করে দিচ্ছে: এমপি খোকন


 মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘জামায়াতে ইসলামী মুখে বলে একটা, আর করে আরেকটা। তাদের মুখে এক, ভেতরে অন্য। এসব প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বর্তমানে সমাজ নষ্ট করে দিচ্ছে।’

 

আজ শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগরের পালরদী নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলানোর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর শুরু থেকেই গাত্রদাহ ছিল। যখন আমরা ৩১ দফার কর্মসূচি শুরু করি তখন জামায়াতের আমির এটা নিয়ে সমালোচনা করেন। এখন সংসদে আমরা দেখি সবার আগে তারা ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে থাকে।’ 

 

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।