ওয়েব ফিল্মে লাবণ্য নাওভী


বিনোদন  প্রতিবেদক :নব্বই দশকের প্রেমের গল্পগুলো মডার্ন আবহে নির্মিত হলো আইস্ক্রিনের ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব-দিয়া’স লাভ জার্নি)। আধুনিক প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। নির্মাতা জানান, এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন লাবণ্য চৌধুরী ও সাদ সালমি নাওভি। আরও রয়েছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ, শওকত শোভন। নির্মাতা বলেন, ‘সিনেমাটির মাধ্যমে বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে নব্বই দশকের প্রেমের গল্পের আবহ ও অনুভূতিকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ আবহের লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।’ ‘মিশন ডিডিএলজে’ নামের একটি ‘হিডেন স্টোরি’ রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা। ফলে পুরো গল্প জানতে দর্শকদের সিনেমাটি দেখতে হবে। সিনেমাটির দৈর্ঘ্য ৮০ মিনিটের মতো। নতুন জুটি হিসেবে নাওভী এবং লাবণ্য দারুণ করেছেন। অভিনয়শিল্পীদের রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে, সেই সঙ্গে এই গল্প থেকে দর্শকরা অন্যরকম আনন্দ পাবেন নির্মাতা মনে করেন। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রডাকশন চলছে। সেপ্টেম্বরের শেষদিকে এটি মুক্তি পাবে আইস্ক্রিনে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।