ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ


 জনতার পত্রিকা :

 

 

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । গত সোমবার গভীর রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিতে এবং শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিতে শোনা যায়।
ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। এ ছাড়া তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তিনি জুলাই আন্দোলনকে অস্বীকার করে শেখ হাসিনাকে ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার কথাও বলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় এবং তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।