ইলিয়াস আলী গুম : উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


ঢাকা অফিস : 

 

বিএনপিনেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

আজ রোববার (৯ আগস্ট) বিকেলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিলে বিএনপিনেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তকালে এ ঘটনার সঙ্গে উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট মার্শাল) সাইফুর রহমান সাইফকে তার নিজ বাসা থেকে আটক করে। বর্তমানে তিনি বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রয়েছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।