প্রতিবেদন প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, সময়ঃ ০১:১২
জনতারপত্রিকা:
২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এ নির্বাচনে আল মামুন সাগর সভাপতি ও আবু মনি জুবায়েদ রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শপথ গ্রহনের পরপরই তারা দু,জন কুষ্টিয়া প্রেসক্লাবের আয় বৃদ্ধির জন্য চালাতে থাকেন নানা মূখি কর্ম তৎপরতা । এর মধ্যেবাণিজ্য মেলা করা অন্যতম।
এ ছাড়া কুষ্টিয়া প্রেসক্লাবের থানাপাড়াস্থ জায়গার উপর শোরুমসহ ৬ দোকানঘর ভাড়া দিয়ে ভারাটেদের কাছ থেকে প্রতিমাসে ৬০হাজার টাকা উত্তোলন করেনকুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ লিটন উজ্জামান । এ হিসেব মতে গত ৩৪ মাসে দোকান ভাড়া থেকে কুষ্টিয়া প্রেসক্লাবের আয় হয়েছে ২০ লক্ষ ৪০হাজার টাকা। এ টাকা ব্যাংক হিসাবে জমা হয় কিনা তাও জানেন না কোন সদস্য।
এমনকি সাধারণ পরিষদের সভায় ব্যাংকের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের দেয়া হয়নি।এ অভিযোগ অনেক সদস্যের । ফলে সদস্যদের মাঝে সন্দেহ আয়ের টাকা যথাযথ ভাবেকুষ্টিয়া প্রেসক্লাবের ব্যাংক হিসাবে জমা হয়না। তাদের ধারণা আয়ের সিংহভাগ টাকা ভাগবাটোয়ারা করে নেয়া হয়।
গত ৬মাস যাবৎ কুষ্টিয়া জেলাপ্রশাসক মো: তৌহিদ বিন হাসান কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালনকরলেও তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের আয়-ব্যয় সম্পর্কে কিছুই জানেন না বলে দৈনিক আমাদের সময় ও জনতার পত্রিকাকে জানান।
এব্যাপারে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণসম্পাদক আবু মনি জুবায়েদ রিপন জানান দোকান ভাড়া থেকে ৫০/৫১ হাজার টাকা কুষ্টিয়া প্রেসক্লাবের আয় হয়। এটা কাক্লাবের সাবেক কোষাধ্যক্ষ লিটনউজ্জামান আদায় করেন এবং তিনিই পিওনের বেতন, ঝাড়ুদারের বেতন ও বিদ্যুৎ বিলবাদে বাকি টাকা ব্যাংকে জমা করেন। এটাকা আত্মসাৎ করার কোন সুযোগ নেই।
এব্যাপারে কুষ্টিয়া প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া প্রেসক্লাবের ব্যাংক হিসাবের তথ্য জানানো হয়েছে কিনা জানতে চাওয়া হলে মি. রিপন বলেন ডিসি সাহেবকে নয়, এডিসি জেনারেল সাহেবকে জানানো হয়েছে।
এদিকেকুষ্টিয়া প্রেসক্লাবের অনেক সদস্য প্রেসক্লাবের ব্যাংক হিসাব তলব করে বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন।
অপরদিকে সাধারণ সদস্যদের অভিযোগ কুষ্টিয়া প্রেসক্লাবের বাইরে রাখা অনেক পেশাদার সাংবাদিককে বাদ রেখেই নতুন করে নির্বাচন করার পায়তারা করছে ষড়যন্ত্রকারীরা । তা করা হলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করবে পদবঞ্চিতরা এমনটি আভাস পাওয়া গেছে।
প্রতিবেদক : শামসুল আলম স্বপন , কুষ্টিয়া প্রতিনিধি দৈনিক আমাদের সময় ও সম্পাদক : জনতার পত্রিকা ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।