বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগী সংস্থার মাঝে চেক বিতরণ অনুষ্ঠান


জনতার পত্রিকা

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে সহযোগী সংস্থার মাঝে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ৩০ জুলাই-২৬ বাংলাদেশ এনজিও ফিাউন্ডেশন কার্যালয়ের অডিটরিয়ামে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল উদদীন আহমেদ চৌধুরী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মো: শাহজাহান । 

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শাহজাহান সহযোগী সংস্থা সমুহের নির্বাহী পরিচালকদের উদ্দেশ্যে বলেন, বিএনএফ কতৃক নির্ধারিত জরিপ ফরম অনসরণ করা বাধ্যতামুলক। তিনি বলেন যতজন সুফলভোগী নির্বাচন করা হবে এর কমপক্ষে ৩ গুণ জরিপ করা প্রয়োজন। ক্রয় কমিটির মাধ্যমে উপকরণ ক্রয় করতে হবে। খরচের ভাউচার হিসাব রক্ষক কতৃক তৈরী হতে হবে এবং তাতে  সংস্থার নির্বাহী পরিচালক অথবা সভাপতির স্বাক্ষরে  অনুমোদন হতে হবে। ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শাহজাহান সহযোগি সংস্থার নির্বাহী প্রধানদের উদ্দেশ্যে আরো  বলেন, আপনারা সততার সাথে কাজ করলে দেশ থেকে দরিদ্র নিরসন করা সম্ভব হবে ।

তিনি  বলেন, বর্তমান সময় হতে বাস্তবায়িত প্রকল্পের নিরিক্ষা করানোর্ শর্তাবলী শিথিল করা হয়েছে। সহযোগি সংস্থার পারফরমেন্স এর মান পর পর ২ বার “গ” শ্রেণীভুক্ত হলে পরবর্তী অনুদান স্থগিত করা হবে । সেই সাথে উপকারভোগীর স্থলে “সুফলভোগী” এবং “কর্মসুচির “ স্থলে “প্রকল্প লিখতে হবে। 

অনুষ্ঠানে সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক গণ তাদের স্ব স্ব সংস্থার অবস্থান তুলে ধরেন।

 

 কুষ্টিয়ার সেবা (পল্লী উন্নয়ন সংস্থা) এর নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম স্বপন বলেন-যে দেশ অতীতে দুর্ণীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছে সে দেশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মত শতভাগ দুর্ণীতি মুক্ত প্রতিষ্ঠানের সাথে দেশের উন্নয়নমূলক কা্জ করতে পেরে আমরা গর্বিত। তিনি আরো বলেন, ড. নূরুল ইসলাম এবং ড.জাকারিয়া মহোদয়ের মত পরীবিক্ষণ উপদেষ্টাগণ  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে থাকলে সহযোগি সংস্থা সমুহ যেমন কাজ করার প্রেরণা পাবে তেমন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  সুনাম বৃদ্ধি পাবে । তিনি বলেন  বেগম খালেদা জিয়ার শাসনালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন স্থাপন করা হয়েছিল। তাই  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নতুন ভবন মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করালে তিনি খুশি হবেন ।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-মহা ব্যবস্থাপক জনাব মোস্তফা কামাল ভূঞা , উপ-মহা ব্যবস্থাপক জনাব মো: শাহরীয়া পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শাহজাহান  প্রমুখ। অনষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী মহাব্যবস্থাপক সেহেলী পারভীন। 

আলোচনা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইকবাল উদদীন আহমেদ চৌধুরী ও  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মো: শাহজাহান এ অনুষ্ঠানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৪৮টি সহযোগী সংস্থার মাঝে ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন । 

বিএনএফ বার্তা সুত্রে জানাগেছে, শুধু মাত্র  ২০২৪-২৫ অর্থ বছরে বিএনএফ সহযোগী সংস্থার মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠির মাঝে ৩হাজার ৬শত ২০টি ছাগল, ৭শত ৫৩টি গাভি, ১শ ১৮টি ভেড়া. ১শ ৭৪টি রিকশা ও ভ্যান এবং ৮শ৪৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । 

এছাড়া ৪২৫জনকে চক্ষু চিকিৎসা  প্রদান করা হয়েছে, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ১৪৮টি বাইসাইকেল বিতরন করা হয়েছে। ২৭৯ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে । প্রায় ১২০০ জনকে ,কম্পিউটার, তাঁত ও সেলাই মেশিন প্রশিক্ষন প্রদান করা হয়েছে। 

 

উল্লেখ্য ২০০৪ সালের  ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সরকার। পরবর্তীতে কোম্পানি আইনে নিবন্ধিত হয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি সরকারি অর্থে পিছিয়ে পড়া  সুবিধাবঞ্চিত জনগণের দারিদ্র্যবিমোচন  জীবনমান উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক  স্থানীয় পর্যায়ের সহস্রাধিক সহযোগী সংস্থার (এনজিওমাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। বিএনএফ এসডিজি এর ৯টি গোল বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।