বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার


ঢাকা অফিস :

 

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে ১৯৭২ সালের সংবিধান বাতিল করতে হবে।

 

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন ফরহাদ মজহার।

তিনি বলেন, বর্তমান সংবিধানে একদিকে জনগণকে সকল ক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে।

 

ফরহাদ মজহার বলেন, একাত্তর নিয়ে কোনো আপস বা সমঝোতার সুযোগ নেই। একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং বাতিল করা প্রয়োজন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো এত বড় ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি। এটি হঠাৎ ঘটেনি, এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে।

তিনি আরও বলেন, সেক্যুলার ও দক্ষিণপন্থী ধারার মধ্যে রাজনৈতিক ঐক্যের সেতুবন্ধন তৈরি না হলে একটি টেকসই রাষ্ট্র গঠন সম্ভব হবে না। পুরোনো রাজনৈতিক কাঠামো ও প্রচলিত ধারণা দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তাও ভুল।

ফরহাদ মজহার বলেন, যদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলা হয়, তাহলে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারকেও অবৈধ বলতে হবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।