অসহায় দুই নারীর পাশে দাঁড়ালেন কাজল মাজমাদার


জনতার পত্রিকা : 
 
কুষ্টিয়ার অসহায় দুই নারী মা-মেয়ের পাশে দাঁড়ালেন দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। শহরের তুলাপট্টি এলাকার বাসিন্দা সন্ধ্যা দে। দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে একমাত্র মেয়ে সোমা দে এর সাথে জীবন সংগ্রামে দিন পার করছেন। মায়ের সেবাযত্ন করতে গিয়ে সোমা দে নিজে বিয়ে পর্যন্ত করেননি। দীর্ঘদিন চাকরি করলেও বর্তমানে চাকরি হারিয়ে তিনি বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবারটির কোনো নিয়মিত আয়ের উৎস নেই।
 
এই পরিবারের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজল মাজমাদার।
শনিবার (০১ আগষ্ট) সকালে তাদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন কাজল মাজমাদার। পাশাপাশি সোমা দে এর জন্য একটি চাকরির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।