‘সোশ্যাল মিডিয়াতেই হুমকি’,


বিনোদন ডেস্ক : গানের পাশাপাশি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই নিজের নতুন নতুন গান নিয়ে বিভিন্ন তথ্য জানিয়ে থাকেন। পাশাপাশি ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতেও দেখা যায় তাকে। এবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন এই গায়িকা।

 

রোববার (২৪ মে) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন গায়িকা ন্যানসি। তিনি লিখেছেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই- বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে।’

এ তারকা স্ট্যাটাসে রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বললেও তাতে কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার স্ট্যাটাসটি দেখে নেটিজেনরা নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন।

 

অনেকের ধারণা- গত ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী এবং তাদের সোশ্যাল মিডিয়ার সক্রিয়তাকে ইঙ্গিত করেছেন ন্যানসি। বিশেষ করে আত্মগোপনে থেকে বিভিন্ন সময় হুমকি বা উসকানিমূলক মন্তব্যের বিষয়টি তুলে ধরেছেন বলে মনে করছেন কেউ কেউ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।