সরকারি গাড়ী নিয়ে গরুর হাটে তিনি !


জনতার পত্রিকা : 
 

সরকারি গাড়ি ও সরকারি কর্মচারি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে ।
তিনি গত শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রায়  ৪০ কিলোমিটার পথপাড়ি দিয়ে সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে আসেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুহাটে। ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইউএনওর সঙ্গে উপজেলা প্রশাসনের কয়েকজন সরকারি কর্মচারী ও আনসার সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। তারা হাটে এসে ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছিলেন।  


এ ব্যাপারে ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম বলেন, “ইউএনও স্যারের গরু কিনতেই আমরা  হাটে এসেছি। কোরবানীর গরু পছন্দ করার জন্যই  হাটে ঘুরছি।”
তবে অভিযোগ অস্বীকার করে মিরপুর ইউএনও আরাফাত আমান আজিজ দৈনিক আমাদের সময়কে বলেন, কুষ্টিয়া “শহরে একটি কাজে এসেছিলাম   হঠাৎ গরুর হাট ঘুরতে মন চাইলো তাই চলে এলাম। আমি সরকারের দায়িত্বে আছি আমি তো ঘুরতেই পারি। এ্টা তো মিরপুর উপজেলার হাট না এ কথা বলতেই তিনি চালককে গাড়ি ছেড়ে দিতে বলেন।  এদিকে  সরকারি কর্মকর্তা বে-সরকারি দিনে সরকারি তেল পুড়িয়ে যথেচ্ছা ব্যবহার করার জন্য সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।