প্রতিবেদন প্রকাশ: ২৩ মে ২০২৬, সময়ঃ ১১:৫৪
: শামসুল আলম স্বপন :
কুষ্টিয়া চেম্বারের পরিচালক কাজল মাজমাদার কুষ্টিয়া পৌরসভায় মেয়র প্রার্থী হোক এ দাবি এখন পৌর এলাকার অধিকাংশ ভোটারের। ভোটাররা মনে করেন কাজল মাজমাদারের মত একজন সৎ,যোগ্য ও জনদরদী মানুষ প্রথম শ্রেণীর পৌরসভায় মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণ হবে । বিএনপি’র এই নেতা মানুষের সেবা ও উপকার করার মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক কমর্কান্ড শুরু করেন। অসহায় মানুষের কল্যাণ ও সমাজ সেবা করা যেন তাঁর নেশা । তাঁর কাছে সহযোগিতা চেয়ে পায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই তিনি এখন কুষ্টিয়া পৌর এলাকায় সবচেয়ে জনপ্রিয় নেতা ।
আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরেই ভোটারদের মাঝে তাঁর পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে । কাজল মাজমাদার মেয়র প্রার্থী হোক এ দাবি এখন পৌরবাসীর । তিনি, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। পৌর এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানাক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত ।
কুষ্টিয়ার সচেতন নাগরিক ও মিডিয়া কর্মী সেলিম মাহমুদ বলেন, কাজল মাজমাদারের সামাজিক কর্মকান্ডের সাথে আমি দীর্ঘ দিন জড়িত । অত্যন্ত কাছ থেকে তাকে দেখেছি । তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ । পৌরমেয়র প্রার্থী হিসেবে তিনি এখন সব চেয়ে জনপ্রিয় ব্যক্তি। তরুণ সমাজের মধ্যেও তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা । বিভিন্ন সভা-সমাবেশে তার উপস্থিতি এবং জনসম্পৃক্ততা অন্য অনেকের তুলনায় বেশী । তিনি পৌর মেয়র পদপ্রাথী হলে আমার মত অনেক মানুষ আছেন যারা তার জন্য জান প্রাণ উজাড় করে নির্বাচন করবে।
খোঁজ নিয়ে জানাগেছে কুষ্টিয়া শহরে অবস্থিত বিএনপি’র ৭০% নেতা-কর্মী তাঁর সমর্থক । বিএনপি’র নেতা-কর্মীরা বলেন “আমরা কাজল মাজমাদারের মত একজন যোগ্য প্রার্থী চাই, । যিনি আমাদের সমস্যার কথা বুঝবেন এবং সমাধানে কাজ করবেন। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেন,কাজল মাজমাদারের যোগ্য নেতৃত্বই দলকে এগিয়ে নেবে।তিনি একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতা। কাজল মাজমাদার নির্বাচিত হলে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
কুষ্টিয়ার ব্যবসায়ীরা বলেন, “আমরা চাই এমন নেতৃত্ব, যিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবেন সেটা কাজল মাজমাদারের মধ্যে আছে। কাজল মাজমাদার পৌর মেয়র প্রার্থী হচ্ছেন এ আলোচনা এখন চায়ের দোকান থেকে রাজনৈতিক মহলে তুঙ্গে । সাধারন মানুষের ধারনা বর্তমান প্রেক্ষাপটে কাজল মাজমাদারের জনপ্রিয়তা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
কাজল মাজমাদার তার নির্বাচনী প্রচারণায় উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, “আল্লাহর রহমত, জনগণের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। আমি নির্বাচিত হলে জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে নিরলস কাজ করে যাবো ইনশাল্লাহ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।