প্রতিবেদন প্রকাশ: ২১ মে ২০২৬, সময়ঃ ০৩:৪৮
জনতার পত্রিকা :
কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেন প্রশাসক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
গত ১৯ মে (মঙ্গলবার) বেলা ১২ টায় জেলা পরিষদ প্রশাসকের কক্ষে, জেলা পরিষদের উদ্যোগে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক বিতরণ করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন মহোদয়।
এ সময় প্রশাসক মহোদয় বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে । চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক, আবু বকর সিদ্দিক ।