ম্যাডোনা, শাকিরা ও বিটিএস বিশ্বকাপ মঞ্চে পারফর্ম করবেন


ক্রিড়া ডেক্স :

 

ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোল ধাঁচের ‘হাফটাইম শো’। আর সেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছেন পপসংগীতের তিন বিশ্বতারকা- ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

 

গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এই চমকপ্রদ ঘোষণা দেয় ফিফা। একটি বিশেষ টিজার ভিডিও প্রকাশ করা হয় রাত ৯টায়। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন এবং শিশুদের প্রিয় চরিত্র এলমো। শুধু তারা নন, ভিডিওতে দেখা যায় মিস পিগি, কেরমিট দ্য ফ্রগসহ ‘মাপেটস’ দলের আরও পরিচিত মুখদের।

মজার ছলে ভিডিওতে দেখানো হয়, ক্রিস মার্টিন ও এলমো মিলে বিশ্বকাপের প্রথম হাফটাইম শোর জন্য শিল্পীদের বেছে নিচ্ছেন। আর শেষ পর্যন্ত তারা নির্বাচন করেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএসকে।

 

ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। সংগীতপ্রেমী থেকে ফুটবল সমর্থক- সবাই এখন অপেক্ষায়, এই বিরল মঞ্চ দেখার জন্য।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।