তৃষা কৃষ্ণান এখন আলোচনায়


বিনোদন ডেক্স : 

 

থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরুর দিনে সব ছাপিয়ে আলোচনা এখন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট দুই তারকার সম্পর্কের গুঞ্জনকে ফের উসকে দিয়েছে।

 

অনুষ্ঠানে মা উমা কৃষ্ণানকে নিয়ে হাজির হওয়া তৃষাকে বিজয়ের শপথ নেওয়ার সময় বেশ আবেগপ্রবণ দেখা যায়।

 

পরে সেই মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে তৃষা লেখেন, ‘ভালোবাসা সব সময়ই জোরালো।’ এই বার্তার পর নেটিজেনদের মাঝে জল্পনা শুরু হয়েছেÑ তবে কি দীর্ঘদিনের পর্দার আড়ালের সম্পর্ক এবার প্রকাশ্যে আসতে চলেছে?

এদিন অনুষ্ঠানে বিজয়ের পরিবারের সঙ্গেই তৃষাকে বসে থাকতে দেখা গেছে। সি-ফোম সবুজ শাড়ি ও ঐতিহ্যবাহী সাজে তৃষার স্নিগ্ধ লুকও ছিল আলোচনার কেন্দ্রে। এর আগে বিজয়ের নির্বাচনের দিন তার বাড়িতে তৃষার যাতায়াত নিয়েও ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছিল। সব মিলিয়ে বিজয়ের নতুন এই যাত্রায় তৃষা কেবল ব্যক্তিগত সঙ্গী নাকি রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে থাকছেন, তা নিয়েই এখন চলছে বিচার-বিশ্লেষণ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।