প্রভা বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন


বিনোদন ডেক্স : 

 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন তিনি। তবে এই অভিনেত্রীকে নিয়মিতই পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি এই মাধ্যমে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

 

এক ভিডিওবার্তায় প্রভা জানান, ভক্তদের ভালোবাসা ও আগ্রহকে তিনি সম্মান করেন কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা জরুরি।

উদাহরণ টেনে তিনি বলেন, কোনো পাবলিক প্লেসে হঠাৎ করে কেউ যদি জিজ্ঞেস করেন, ‘আপা বিয়ে করছেন না কেন?’ তাহলে সেটি ভদ্রতার মধ্যে পড়ে না এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

 

বিয়ে, জন্ম ও মৃত্যু- এই তিনটি বিষয়কে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন প্রভা। তিনি বলেন, ‘এই বিষয়গুলো আল্লাহ নিজের হাতে রেখেছেন। কার জীবনে কখন কী ঘটবে, তা কেউ জানে না। আমার ভাগ্যে বিয়ে থাকলে তা হবেই, আর না থাকলে জোর করে কিছুই সম্ভব নয়।’

নিজের জীবনের নানা সংগ্রামের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আল্লাহ হয়তো আমার ভালোর জন্যই অনেক কিছু আমার জীবনে রাখেননি। আমার সংগ্রাম একমাত্র তিনিই জানেন। সবার কাছে আমাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আমার বোঝাপড়া ঠিক থাকলেই যথেষ্ট।’

সবশেষে ভক্তদের উদ্দেশে প্রভা ব্যক্তিগত বিষয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন না করার আহ্বান জানান এবং পারস্পরিক সম্মান বজায় রাখার অনুরোধ করেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।