ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের আন্তরিক উদ্যোগে চালু হতে যাচ্ছে পূর্ণাঙ্গরুপে কুমেক হসপিটাল


 

..শামসুল আলম স্বপন : 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং ও মুনাফেক ও দালালদের  কারণে পরাজিত হওয়ার পরও বিন্দু মাত্র থেমে নেই  কুষ্টিয়া সদর আসনের জনগণের বন্ধু কুষ্টিয়া জেলা বিএনপি' সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের উন্নয়ন তৎপরতা। তিনি নির্বাচনী  ইশতেহারে কুষ্টিয়ার উন্নয়নে যে কমসূচি দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন । তাকে সর্বত্র সহযোগিতা করছেন কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ । 

 

ইঞ্জিনিয়ার জাকিরহোসেন সরকার  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু করার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে করেছেন ফলপ্রসূ আলোচনা । অনতিবিলম্বে পূর্ণাঙ্গরুপে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ।  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু  হলে কমবে  জনদুর্ভোগ । সু-চিকিৎসা পাবে কুষ্টিয়া তথা ঝিনাইদহ,চুয়াডাঙ্গা,মেহেরপুর, রাজবাড়ী ও পাবনা জেলার মানুষ । 

 

ধন্যবাদ জানিয়ে খাটো  করতে চাইনা ছোট ভাই ইঞ্জিনিয়ার জাকিরহোসেন সরকারকে। শুধু আফসোস! মুনাফেক, দালাল ও  কায়েমী স্বাথর্বাদীরা অপাত্রে ভোট দিয়ে কুষ্টিয়ার উন্নয়নকে বাঁধা গ্রস্থ করলো এই জন্যে ! এমন একজন মানুষকে পাঠানো হলো সংসদে যিনি কুষ্টিয়ার উন্নয়নের কথা বলা তো দুরে থাক সংসদ ভবনে ঢুকে বেরুনোর পথ খুঁজে পান না এ লজ্জা রাখবো কোথায় ? 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।