ঈদের নাটকে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন জিম


বিনোদন ডেক্স : দেশের নাট্যাঙ্গনে মেহজাবীন, সাবিলা নূর বা তানজিন তিশাদের উত্তরসূরি হিসেবে নিজের অবস্থান শক্ত করছেন নবাগতা মাফতুহা জান্নাত জিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী এবারের ঈদে প্রচারিত একাধিক নাটকের মাধ্যমে দর্শকের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন।

 

জিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে রাকিদুল হাসান তানভীরের ‘পাশে থেকো’, মাশরুর রশীদ বান্নাহর ‘লাভ স্টোরি অব দ্য ইয়ার’, ‘তোমায় উড়াবো রঙে’, ‘পাখিরা অসহায়’ এবং রাসেলে আজমের ‘আমার স্বপ্ন তুমি’। জিমের সাবলীল ও ন্যাচারাল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে রোমান্টিক গল্পের বাইরে ‘মন কারিগর’ নাটকে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

নিজের কাজ প্রসঙ্গে জিম বলেন, “বান্নাহ ভাইয়ের ‘তোমায় উড়াবো রঙে’ নাটকটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। এছাড়া ‘মন কারিগর’ নাটকে দর্শকরা আমাকে একদম ভিন্নরূপে পাবেন। আমি আগামীতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।