প্রতিবেদন প্রকাশ: ২০ মার্চ ২০২৬, সময়ঃ ০১:৫৭
শামসুল আলম স্বপন :
আমার প্রিয় ভাই জনাব খায়রুজ্জামান কামাল । যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। শুধু তাই নয়, তিনি সাংবাদিকদের নীতি ও নৈতিকতা বিষয়ে সচেতন করতে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রতিষ্ঠা করেন Bangladesh Manobadhikar Sangbadik Forum (BMSF) । তিনি এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় সারা দেশের সাংবাদিক প্রশিক্ষণ দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন । বলা যেতে পারে বাংলাদেশে তাঁর রয়েছে শত শত সাংবাদিক ছাত্র/ছাত্রী।
জনাব খায়রুজ্জামান কামাল তাই আজ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের গুরু ( শিক্ষক ) ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমরা তাঁকে স্বাগত জানাই । কামনা করি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ ।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।