প্রতিবেদন প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:৪৭
অনলাইন ডেক্স :
ইরানের নারী ফুটবল দলের একজন খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন, সতীর্থদের সঙ্গে কথা বলার পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক। একটি ম্যাচ শুরুর আগে প্রতিবাদ জানানোয় নিজ দেশে তাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেওয়া হয়। এরপর দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেন।
গতকাল সন্ধ্যায় দলটি সিডনি থেকে কুয়ালালামপুরে উড়ে যাওয়ার আগে একজন খেলোয়াড় ও একজন সহায়ক সদস্য আশ্রয় চান। তারা আগেই আশ্রয়ের আবেদন করা আরও পাঁচজন খেলোয়াড়ের সঙ্গে যোগ দেন।
সংসদে বক্তব্যে টনি বার্ক জানান, পরে তাকে জানানো হয়েছে যে ওই খেলোয়াড়দের একজন দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
তিনি আরও জানান, বাকি খেলোয়াড়দের নিরাপত্তার জন্য একটি নিরাপদ বাড়ি থেকে অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।