প্রতিবেদন প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৬:০২
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আজ দায়িত্ব গ্রহণ করেছেন ।
তাঁর প্রথম কর্মদিবসে জেলা পরিষদ কার্যালয়ে গেলে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন দায়িত্ব গ্রহন কালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব প্রদান করেছেন তা আমি সততার সাথে পালন করবো।