কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা


ইবি প্রতিনিধি : 

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ্জাক মাহমুদ রাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহারিয়া ইমন রুবেল।
 

বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের বর্তমান অবস্থা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজাদ সানি। সহ-সভাপতি করা হয়েছে মাসুম রহমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাইমুল রহমান (নাইম) ও হাসান আল মামুন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফুল আলম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আব্দুর রহমান সাগর, অফিস সম্পাদক আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুভেনাইল জুয়েল এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর হাসান সৌরভ।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মাহিন, রেজা আহমেদ জয়, উজ্জ্বল মাহমুদ, রাশেল মাহমুদ, জীবন ইসলাম, মোস্তাফিজুর রহমান জুয়েল, মিলন হোসেন, তিতাস আহমেদ চাঁদ, সাইফুল ইসলাম ও শেখ মহাসিন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন তুহিন ইসলাম, রাকিব হোসেন, মাসুম শাহরিয়ার, রনি আহমেদ এবং সাব্বির আহমেদ রেন্টু।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা নূরুন্নবী বাবু, উপদেষ্টা তাপস কুমার সাহা এবং দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকতার নীতি ও পেশাগত মান বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।