প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:০২
ক্রিড়া প্রতিবেদক :
বাংলাদেশ নারী দল এশিয়ান কাপ খেলতে নেমেই ইতিহাস গড়েছে। যেখানে অস্ট্রেলিয়ার সিডনিতে শক্তিশালী প্রতিপক্ষ চীনের বিপক্ষে আফইদা-ঋতুপর্ণারা বেশ লড়াই করেছেন । ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
এদিন চীনকে ৪০ মিনিট পর্যন্ত আটকে রাখলেও প্রথমার্ধের শেষ দিকে ২টি গোল হমজ করে। চীনের ওয়াং শুয়াং ম্যাচের ২৪তম মিনিটে বাংলাদেশের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু প্রথমার্ধের ৪৪ ও ৪৬ মিনিটে দুই গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে।
খেলার ৪৪ মিনিটে ওয়াং শুয়াং বক্সের বাইরে থেকে শট করে গোল করে। ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করেছেন ঝাং রুই। বিরতির বাঁশির ঠিক আগে ঝাং রুইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে ব্যবধান বাড়িয়েই বিরতিতে যেতে পারতো চীনের মেয়েরা।
দ্বিতীয়ার্ধে চীন গোল করার আরও চেষ্টা করে। বাংলাদেশও লড়াই চালায়। তবে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত চীন ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।