পরকীয়া ও নির্যাতনের তথ্য ফাঁস করলেন সুজনের স্ত্রী


বিনোদন ডেক্স : 

 

ছোট পর্দার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। স্বামীর বিরুদ্ধে মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক ও ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

জান্নাত দীপ্তির দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রমাণ হিসেবে তিনি তাদের মধ্যকার বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট জনসমক্ষে এনেছেন।

একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাকে মারধর করতেন বলে জানান তিনি।

অভিযোগের তালিকায় আরও উঠে এসেছে সুজনের মাদকাসক্তির বিষয়টি। দীপ্তি বলেন, তার চোখের সামনেই সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন।

চরম অমানবিকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভইন সম্পর্কে ছিলেন। বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও, বর্তমানে সুজনের পক্ষ থেকে আসা মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।