নেতানিয়াহুর দপ্তরে হামলার দাবি ইরানের


অনলাইন ডেক্স :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে ও দেশটির বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২ মার্চ) আইআরজিসির গণসংযোগ বিভাগ এই দাবি করে।

আইআরজিসি জানায়, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের দশম দফা লক্ষ্যভেদী ও আকস্মিক হামলার মাধ্যমে ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর’ দপ্তরসহ বিমানবাহিনী কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এতে এখন জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রীর ‘ভাগ্য অনিশ্চয়তার ঘন মেঘে আচ্ছন্ন’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর তেহরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। ইরান এখন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর ওপর মোট দশ দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।