logo

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৩৫ অপরাহ্ণ

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

প্রতিবেদন প্রকাশ: ১৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:৩৩
  • সংবাদ পাঠকঃ ৫৫১০ জন
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুত্তালিব মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কাসপাতালে সার্জারি ওয়ার্ডের ১ নম্বর ইউনিটে চিকিৎসাধিন রয়েছেন।গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় আদমদীঘি থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের শিয়ালশন মোড়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অপর একজনও আহত হয়।
 

জানাযায়, আদমদীঘি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উপজেলার তেতুলিয়া গ্রামে দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আদমদীঘি বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে রাত ৯টায় বাড়ি ফিরছিলেন।সে বগুড়া-নওগাঁ মহাসড়কের শিয়ালশন মোড় নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে পথচারীসহ তিনি রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বুকের একটি কাটি ভেঙ্গে যায় বলে চিকিৎসক জানান। তার সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হোয়েতুল ইসলাম উজ্জল, মিহির সরকার, আনোয়ার হোমাইন, মোমেন খান. মিজানুর রহমান।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 

শেয়ার করুন