logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:২৫ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বেতকাপা ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:৩৯
  • সংবাদ পাঠকঃ ১৯০০ জন
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়ন শাখার আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
 

১০ অক্টোবর শুক্রবার বিকালে গোডাউন বাজার ক্লিনিক মাঠে এই কর্মীসভা অনুুষ্টিত হয় ।পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ জালাল সরকার খোকন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন।
 

বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সোয়েব হক্কানী,যুগ্ন আহবায়ক তারেকুজ্জামান তারেক,সদস্য মিল্লাত সরকার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক ফিরোজ কবীর, আশরাফুল ইসলাম, আরিফ মুন্সি।
 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেতকাপা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুনব্বী মৃধা।
এতে আময়িত অতিথি বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  আব্দুল মোত্তালেব সরকার (বকুল)। 

শেয়ার করুন