logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৯:১৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদন প্রকাশ: ০১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:২১
  • সংবাদ পাঠকঃ ২০৭১ জন
photo

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ-রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাপাতে মিজানুর রহমান (৩৫) ঘটনা স্থলেই মারা যায়। তিনি দুই সন্তানের জনক। নিহতের বাড়ি ওই ইউপি’র কেশবপুর গ্রামে। তিনি মৃত্যু জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 

ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বজ্রপাতে মিজানুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে
 

উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমে পীরগঞ্জসহ রংপুর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় খোলা মাঠে না দাঁড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি

শেয়ার করুন