logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:৫৪ পূর্বাহ্ন

হিলি সীমান্তবর্তী পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা

প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ১১:০৭
  • সংবাদ পাঠকঃ ২২৯৯ জন
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলি সীমান্তবর্তী উপজেলার পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হিলি চণ্ডীপুর সর্বজনীন মন্দির থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা।

জয়পুরহাট-২০ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তবর্তী এলাকার প্রতিটি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।

 

তিনি আরো বলেন বলেন, আমাদের ব্যাটালিয়নের সদস্যরা ২৪ ঘণ্টা টহল দেবেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জানান, নিরাপত্তার বিষয়ে তাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই। বরং বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে এখন তারা উৎসবমুখর পরিবেশে পূজার প্রস্তুতি নিচ্ছেন।

 

হিলিসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবির এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম পুরো এলাকায় উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।
 

শেয়ার করুন