logo

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:০০ অপরাহ্ণ

আত্রাইয়ে পাঁচ দফা দাবিতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ১২:০৬
  • সংবাদ পাঠকঃ ২৩৩৭ জন
photo

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। 
 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকাল সারে চার টায় উপজেলার মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠ থেকে  উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।মিছিলটি উপজেলা পরিষদের মূল ফটোকের সামনে এসে এক সংক্ষিপ্ত  সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আাসাদুল্লাহ আল গালিব।প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নওগাঁ-৬ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সাধারন সম্পাদক তোজাম্মেল হক, নায়েবে আমীর ওসমান গনি, আবু শাহীন প্রমুখ।

 

শেয়ার করুন