logo

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০১:৫৫ পূর্বাহ্ন

পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে সীরাতুন্নবী স উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদন প্রকাশ: ২৩ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩৯
  • সংবাদ পাঠকঃ ২৮১২ জন
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ-পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে সীরাতুন্নবী সঃ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৩ সেপ্টম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্ব ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ্যাসিলেন্ট তফাদরদার, সিনিয়র মৎস কর্মকর্তা লাজু ও জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার সংগ্রামী আমরী আবু বকর।
 

সীরাত আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ জনাব মোজাহিদুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোশাহেদুল ইসলাম, ইসলামীক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাওলানা আব্দুস সামাদ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জনাব একে এম ফেরদৌস আলম।

 

 

শেয়ার করুন