logo

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৪:৫৯ অপরাহ্ণ

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি

প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৬ | সময়ঃ ০৭:০৭
  • সংবাদ পাঠকঃ ১৬৫৩ জন
photo

জনতার পত্রিকা : 


স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনে সেই দৃশ্যের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। 


১৪ অক্টোবর বুধবার  দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া  ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে প্রতিমন্ত্রী শাহে আলম গড়াই নদের ওপর প্রস্তাাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের স্থান পরিদর্শনে যান। এর আগে তিনি রায়ডাঙ্গা আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী তার গাড়িতে উঠতে গেলে  বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। 
এ সময় স্টার নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করলে জেলা ছাত্রদলের কর্মীরা তার ওপর হামলা চালিয়ে তার ফোন ছিনিয়ে নেন। মোহনা টেলিভিশনের কুমারখালী প্রতিনিধি  এ ঘটনার  ভিডিও ধারণ করেন ।  ক্যামেরাম্যান মোমিন ইসলামকে  ছাত্রদল কর্মীরা তাকে কিল-ঘুসি মেরে তার ফোনও ছিনিয়ে নেন। পরে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাক্কির হোসেন রাব্বির হস্তক্ষেপে মোবাইল দুটি ফেরত দেন হামলাকারীরা।

মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান মোমিন ইসলাম জানান, স্টার নিউজের জহুরুল ইসলামের  ওপর যখন হামলার ঘটনা ঘটে তকন আমি ভিডিও ধারণ করছিলাম। ছাত্রদলের কর্মীরা বিষয়টি বুঝতে পেরে আমাকে মারধর করে। তারা আমার মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।  এ বিষয়ে বক্তব্র নেয়ার জন্য  জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমানকে একাধিকবার ফোন দিল তিনি রিসিভ করেননি।
 

শেয়ার করুন