logo

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০২:৪৩ অপরাহ্ণ

পদ্মা নদীতে ভয়াবহ ঝড়ের কবলে অধ্যক্ষ সোহরাব উদ্দিন

প্রতিবেদন প্রকাশ: ১৭ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৯:৩৯
  • সংবাদ পাঠকঃ ১৮০৫ জন
photo

জনতার পত্রিকা : 
 
ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে দৌলতপুরে যাওয়ার পথে পদ্মা নদীতে হঠাৎ ভয়াবহ ঝড়ের কবলে পড়েন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা  অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়ার একটি আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ সফরসঙ্গীরা।
আকস্মিক ঝড়ের তীব্রতায় নৌকায় থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। প্রবল বাতাস ও নদীর উত্তাল ঢেউয়ে কিছু সময়ের জন্য পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝড় থেমে গেলে নৌকায় থাকা ব্যক্তিদের ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থা দেখা যায়।
তবে ৭৩ বছর বয়সী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন প্রতিকূল পরিস্থিতিতেও ছিলেন দৃঢ় ও শান্ত। জীবনের নানা সংগ্রামে অভিজ্ঞ এই মুক্তিযোদ্ধা নৌকার ওপর বসে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন।
সৌভাগ্যক্রমে ভয়াবহ এ ঝড়ে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ঝড়ের আতঙ্ক কাটিয়ে সবাই নিরাপদে গন্তব্যের পথে এগিয়ে যান।
ঝড়ে বড় ধরনের কোনো  দুর্ঘটনা না ঘটায় মহান আল্লাহর দরবারে শুকক্রিয়া আদায় করেছেন সাবেক জেলা গ্রামসরকার প্রধান ও বাংলাদেশ জাতীয়তবাদী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান শামসুল আলম স্বপন । 

শেয়ার করুন