logo

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৯:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের কোনো প্রতিনিধি ব্রিকস সম্মেলনে অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদন প্রকাশ: ১০ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৩:৫৪
  • সংবাদ পাঠকঃ ১২১৬ জন
photo

ঢাকা অফিস 

 

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

 

এ সময় অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন বলে জানান হুমায়ুন কবির।

শেয়ার করুন